তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

বাটলার তাণ্ডবে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-06-2024 02:44:17 am

জস বাটলারের বিস্ফোরক ইনিংসে ইংল্যান্ড জিতল অনায়াসে। উঠে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে।বারবাডোজে রোববার সুপার এইটের ম্যাচে গত আসরের চ্যাম্পিয়নদের জয় ১০ উইকেটে।


৬ বলের মধ্যে শূন্য রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১১৫ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করতে ইংল্যান্ডের লক্ষ্য ছুঁতে হতো ১৮.৪ ওভারের মধ্যে। তাদের লাগে কেবল ৯.৪ ওভার।


রোববার ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের ব্রিংটনে টস হেরে আগে ব্যাট করে ক্রিস জর্ডানের গতির মুখে পড়ে ১৮.৫ ওভারে ১১৫ রানেই অলআউট যুক্তরাষ্ট্র। 


টার্গেট তাড়া করতে নেমে ৬২ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড দলের জয়ে ৩৮ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক জস বাটলার। ২১ বলে ২৫ রান করেন ফিল স্টট।


টস হেরে ব্যাটিংয়ে নেমেই এক উইকেটে ৪৩ রান করে ভালো পজিশনেই ছিল যুক্তরাষ্ট্র। এরপর সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে পুরো বিশ ওভার খেলা সম্ভব হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন নীতিশ কুমার। ২৯ রান করেন কোরি অ্যান্ডারসন।


ইংল্যান্ডের হয়ে ২.৫ ওভারে মাত্র ১০ রানেই ৫ উইকেট শিকার করেন ক্রিস জর্ডান। দুটি করে উইকেট নেন আদিল রশিদ ও স্যাম কারান।

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪৭ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে