নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

দরগাহপুর আফিল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডিশনাল ডিআইজি

আশাশুনি উপজেলার দরগাহপুর আফিল উদ্দিন আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল ১০ টায় দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান আতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ক্রাইম ম্যানেজমেন্ট এর এডিশনাল ডিআইজি (বিপিএম সেবা) জয়দেব চৌধুরী। 

বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ জাহিদুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিনুল ইসলাম। কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সভাপতি শেখ মতলুবর রহমান, দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সাবেক শিক্ষক আলহাজ্ব শেখ উকিল উদ্দিন, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান মুকুল, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর