কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে'

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন বুধবার (২ নভেম্বর) ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। 

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আকমল হোসেন নৌকা প্রতীকে ২৩ হাজার ৮শ’ ১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলম খেজুর গাছ প্রতীকে ভোট পেয়েছেন ২০ হাজার ৮১, স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৪ হাজার ১৬, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৭শ. ৭৯ ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ১শ’৯৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন মাইক প্রতীকে ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ২১ হাজার,৯শ’২৮।
নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র তালা প্রতিকে ভোট পান ১৯ হাজার ২শ’৫৫, সৈয়দ তুহেল আহমদ টিউবওয়েল প্রতিকে ভোট পান ১৩ হাজার ৬শ”৩৬, সালেহ আহমদ চশমা প্রতীকে ভোট পান ৯ হাজার ৯শ’ ৫৩ এবং আব্দুল মতিন লাকি টিয়াপাখি প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ১শ’ ৩৯।

সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী ফুটবল প্রতীকে ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ২৮ হাজার ৮শ’ ৫৭। ও নিকটতম প্রতিদ্বন্দ্বি রিনা বেগম কলস প্রতীকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৪শ” ৬৯, সেলিনা বেগম হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ১৪ হাজার ৫শ’ ৩০টি।
রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনী ফলাফল উপজেলা সম্মেলন কক্ষ থেকে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শুকুর মোহাম্মদ ভূঁইয়া ঘোষনা করেন।

ফলাফল ঘোষণা পর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শুকুর মোহাম্মদ ভুঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
Tag
আরও খবর
deshchitro-6adc30732ab24-241026101339.webp
কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই

৩ ঘন্টা ২০ মিনিট আগে