প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম। কর্মশালায় অংশগ্রহণ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, এসআই রাজিব ভৌমিকসহ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, মসজিদের ইমাম, মুক্তিযোদ্ধা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন। এছাড়াও পদ্মা, মেঘনা, যমুনাসহ মোট ৭টি গ্রুপের মাধ্যমে মাদকদ্রব্য কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব সেই লক্ষ্যে তাদের মতামত তুলে ধরা হয়। 

Tag
আরও খবর