সরকার ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ডএকিউএ লিডারশিপ সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম আনার পরিকল্পনা করছে সরকার। সরকারি, বেসরকারি স্কুলে নিবন্ধিত শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হবে।’
তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তি সম্পর্কেও ভালো ধারণা রাখতে হবে। ইংলিশ মাধ্যম, বাংলা মাধ্যমসহ দেশের সব প্রাথমিক স্কুল একই কারিকুলাম চালু করা হবে। একইসঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান উন্নতিতে সরকার জোর দিচ্ছে।’
এসময় শিক্ষায় বৈষম্য দূরীকরণে সবা্লইকে সহযোগিতার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এসময়ও তিনি উন্নত বিশ্বের শিক্ষার মানের উদাহরণ তুলে ধরেন।
১ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে