নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত


কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার (২২ জুন)  হাসপাতাল প্রাঙ্গনে ডায়াবেটিক সমিতির সম্মানিত দাতাসদস্য,আজীবন সদস্য ও সম্মানীত পৃষ্ঠপোষকবৃন্দ উপস্থিত ছিলেন।


বীর মুক্তিযোদ্ধা মেজর মুহাম্মদ আব্দুস সালাম (অবঃ) এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় কুড়িগ্রাম তিন আসনের মাননীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম,সিভিল সার্জন ডা:মো: মঞ্জুর-এ-মুর্শেদ,সমিতির মহাসচিব ও পৌর মেয়র জনাব কাজিউল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইয়াসির দৌলা সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি এবং সর্বাত্মক সহায়তা প্রদানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে তার বক্তব্যে ডায়াবেটিক হাসপাতালের ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানে সকলকে সাথে নিয়ে এই সংকট থেকে উত্তরনের অঙ্গিকার ব্যক্ত করেন এবং হাসপাতালের উন্নয়নকল্পে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 


এ সময় জেলা প্রশাসক,পুলিশ সুপার ও সিভিল সার্জন স্ব স্ব অবস্থান থেকে সাধ্যমতো সহায়তার আশ্বাস দেন। সম্মানিত দাতা ও আজীবন সদস্যবৃন্দ পুনরায় অর্থ সহায়তা করে হলেও ডায়াবেটিক ও অন্যান্য রোগীদের স্বাস্থ্যসেবা আরও আধুনিকায়নের আহ্বান জানান।


অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রাজু বকসী বীর মুক্তিযোদ্ধা মেজর মুহাম্মদ আব্দুস সালাম ও মো:কাজিউল ইসলাম কে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা  করেন। সভা সঞ্চালনা করেন সমিতির আজীবন সদস্য শামীমা আখতার জেমিন ও দুলাল বোস।

আরও খবর