কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ ১ টি প্রাইভেট কার আটক করেছে পুলিশ

নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২১ জুন ২০২৪ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা হতে প্রাইভেট কারে নিষিদ্ধ ঘোষিত মাদক দ্রব্য ঢাকায় পরিবহনের উদ্দেশ্য রওনা করেছে। পরবর্তীতে উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী পৌরসভাধীন কলেজ মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে গাড়ি চেকিং করতে থাকে উক্ত টিম। টিমের নেতৃত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল জনাব মোঃ মাসুদ রানা ও অফিসার ইনচার্জ  জনাব রুপ কুমার সরকার। গাড়ি চেকিং এর এক পর্যায়ে প্রাইভেট কারটি ঘটনাস্থানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের অনেকটা দূরে গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তিতে নাগেশ্বরী থানা পুলিশ প্রাইভেট কারটি আটক করে এবং কারটি চেকিং করে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করে। উক্ত মাদক কারবারিকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্ঠা অব্যাহত আছে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ ১ টি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। 


Tag
আরও খবর