বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ইসলামপুরে যমুনায় ধরা পড়া ১৮ কেজি ওজনের বোয়াল, ২২ হাজার টাকায় বিক্রি


জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। ওই বোয়াল মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। 

আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদাহ আগারি এলাকায় যমুনা নদীতে ফেলানো স্থানীয় বাসিন্দা ভুন্দুলি মাঝির ছেলে এনামুল মাঝির ছিপ জালে মাছটি ধরা পড়ে।


এনামুল মাঝি বলেন, 'আমার ছিপ জালে একটি বড় আকারের বোয়াল মাছ ধরা পড়ে। ওজন করলে মাছটি ১৮ কেজি হয়। মাছটি ২২ হাজার টাকায় বিক্রি করেছি।'


মাছটির ক্রেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল সাকিব বলেন, 'মাছটি আকারে অনেক বড় ছিলো। বিশেষ করে বড় বোয়াল মাছ সচারাচর পাওয়া যায় না। সেকারণেই মাছটি ২২ হাজার টাকায় কিনেছি।'


চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, 'যমুনা নদীতে স্থানীয় এক ঝেলের জালে 

১৮ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়লে, মাছটি দেখতে লোকজনের ভিড় পড়ার খবর পেয়েছি।'



উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ইসলামপুরে যমুনা নদীতে এক জেলের বড়শিতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। ওই সময় মাছটি ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছিলো।


আরও খবর