একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি অসীম সাহা মারা গেছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিকেলে অসীম সাহার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বিশিষ্ট কবি, ছড়াকার ও শিশুসাহিত্যিক মালেক মাহমুদ।
কবির পরিবার সূত্রে জানা গেছে, কবি অসীম সাহা পারকিনসন ও কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসেও ভুগছিলেন।
প্রসঙ্গত, কবি অসীম সাহা ১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস মাদারীপুরে। তার পিতা অখিল বন্ধু সাহা ছিলেন অধ্যাপক। অসীম সাহা ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৭ সালে মাদারীপুর নাজিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৬৯ সালে স্নাতক পাস করে তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালে অসহযোগ আন্দোলন এবং পরে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তার স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে যায় এবং তিনি ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
১১ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৬ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৩৬ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩৯ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে
৩৯ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
৬৯ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
৮০ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৫ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে