আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

পত্নীতলায় ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের

মনোয়ার হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় মুরগী বহনকারী ভুটভুটি গাড়ির ধাক্কায় হবিবর (৫০) নামের এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে। পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর গ্রামের মৃত: কেয়ামউদ্দিন এর ছেলে। 

শনিবার (১৫জুন) সকাল আনুমানিক ১০ টার দিকে নজিপুর - সাপাহার আঞ্চলিক সড়কের বালুঘা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সাইকেল আরোহী হবিবর নজিপুর থেকে সাপাহারের দিকে যাচ্ছিল একই দিক থেকে আসা মুরগিবাহী একটি ভুটভুটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনা স্থলেই হবিবরের মৃত্যু হয়।  স্থানীয়রা উদ্ধার  করে তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। 

 পত্নীতলা থানার অফিসার ইনচার্জ( ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

Tag
আরও খবর