কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্লাড গ্রুপিং ও রক্ত দান কর্মসুচি অনুষ্ঠিত



 "রক্ত দিন, জীবন বাঁচান " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ যুব রেড ক্রিসেন্ট  ইউনিটের  আয়োজনে  বিনামূল্যে স্বেচ্ছায়  ব্লাড গ্রুপিং ও রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার  (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কলেজ হলরুমে এ ব্লাড গ্রুপিং ও রক্ত দান কর্মসূচির আয়োজন করা হয়।

 সহকারী অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার , জেলা রেড ক্রিসেন্ট  ইউনিটের যুব প্রধান শরিফুল ইসলাম জুয়েল।

 অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক  ছবির আহমেদ আখন্দ, সহকারী অধ্যাপক  মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক হায়দার আলী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এইচ এম শহিদুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বখতিয়ার হোসেন, প্রভাষক মোঃ নুরুল আমিন,  জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের রক্ত সঞ্চালন বিভাগের প্রধান জামিল হাসান শশী , রেড ক্রিসেন্ট সোসাইটির কলেজ ইউনিটের যুব প্রধান খান আব্দুল্লাহ নূর, উপ-প্রধান সাগর তালুকদার রনি।

এছাড়া সভায়  উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট যুব ইউনিটের সদস্য  তুলি,জান্নাতুন নেছা পপি, ঐন্দ্রিলা আহসান জুই,সাইফুল ইসলাম রাকিব,জুবায়ের জামান রাফি,মোঃ সোহাগ,হাসিবুল ইসলাম সিফাত, মোঃ ফুয়াদ হোসেন,মালা দাস সহ ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।

রক্তের গ্রুপিং  করেন ফাতেমা মমতাজ ক্লিনিকের ল্যাব প্রধান মারুফ বিল্লাহ মুন্না ও রহিমা ক্লিনিকের ল্যাব ইন-চার্জ তারিকুল ইসলাম শাওন। 

Tag
আরও খবর