ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে নিরুদ্দেশ বাবা আর অপ্রকৃতিস্থ মায়ের পুত্র সন্তান দত্তক নিল এক নিঃসন্তান দম্পতি

 বাগেরহাট জেলার মোরেলগঞ্জে নিরুদ্দেশ বাবা আর পাগলী মায়ের জন্ম নেওয়া সন্তানকে দত্তক নিয়েছেন এক নিঃসন্তান দম্পতি।

বুধবার (২ নভেম্বর ) দুপুরে চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ  চিংড়াখালী গ্রামের আকরাম কাজী ও মালা বেগম  নিঃসন্তান দম্পতি পার্শ্ববর্তী রামচন্দ্রপুর ইউনিয়নের  কাটাবুনিয়া গ্রামের মোঃ মিজানুর রহমান  ও লামিয়া বেগমের ১ দিনের শিশু পুত্র জাকারিয়াকে নিয়ম মেনে দত্তক নিয়েছেন।

শিশু জাকারিয়ার মা লামিয়া বেগম বর্তমানে অপ্রকৃতিস্থ  অবস্থায় এবং বাবা  মিজানুর রহমান গত ৭ মাস ধরে নিরুদ্দেশ  রয়েছেন।

 দত্তক নেওয়া ওই দম্পতি  জানান, উপজেলা  সমাজ সেবা অফিসের মাধ্যমে  নিয়ম মেনে তারা এ দত্তক বুঝে নেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার  দিবাগত মধ্য রাতে  উপজেলার কাটাবুনিয়া গ্রামে বাবা সিদ্দিক  খানের বাড়িতে লামিয়া এ শিশু পুত্রের জন্মদান করেন। লামিয়ার মা অর্থাৎ  শিশুটির নানী নাথাকার কারণে এবং লামিয়ার অপ্রকৃতিস্থ অবস্থার কারণে তার বাবা অর্থাৎ শিশুটির  নানা সিদ্দিক খানের পক্ষে  শিশুটিকে বাঁচিয়ে  রাখা ঝুঁকিপূর্ণ মনে হয়। পরে ওই আত্নীয়  নিঃসন্তান দম্পতির প্রস্তাবের প্রেক্ষিতে এমন উদ্যোগ নেন বলে নানা সিদ্দিক খান  জানান। 

বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা  নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম সহ কতিপয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে শিশুটিকে ওই নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করা 

মোরেলগঞ্জ ইউএনও বলেন, নিয়ম মেনে এ হস্তান্তর  প্রক্রিয়া  সম্পন্ন হয়েছে। 

উপজেলা  সমাজসেবা কর্মকর্তা  গৌতম বিশ্বাস  বলেন, উপজেলা শিশু কল্যাণ  বোর্ডের  মাধ্যমে  নিয়ম মেনে এ শিশু  দত্তক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ শিশু  কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ইউএনও মহোদয় , জনপ্রতিনিধিরা সদস্য  এবং  আমি সদস্য  সচিব রয়েছি। 

Tag
আরও খবর