নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক প্রতিযোগিতা, র ্যালী ও আলোচনা সভা

আশাশুনিতে গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং র ্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার সার্বিক সহযোগিতায় আশাশুনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে সকালে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর থেকে র ্যালী বের করা হয়। র ্যালিটি বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদ চত্বর ঘুরে পুনরায় স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে স্কুল হল রুমে গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিডোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি আলিয়া মাদ্রাসা, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, চাপড়া মাধ্যমিক বিদ্যালয় ও শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ২১ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। "দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি" বিষয়ের উপর রচনা প্রতাযোগিতায় শরাফপুর স্কুলের তাসিমা সুলতানা ১ম, চাপড়া স্কুলের সোহেলী নাসরিন রিমী ২য় ও এইচএনএসকেটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিমন দাশ ৩য় স্থান অধিকার করে। একই স্থানে বিতর্ক প্রতিযোগিতায় কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বদরতলা মাধ্যমিক বিদ্যালয় ও শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় বিতার্কিক দল অংশ নেয়। প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক নিলেন্দু মুখার্জী ও 
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান। মডারেটরের দায়িত্বে ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় এর উপ সহকারী পরিচালক মহসিন আলী। রচনা প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান ও প্রভাষক রতন অধিকারী। সবশেষে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ করা হয়। 
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অবঃ) চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ মহসিন আলী। সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের ও রানার্স আপ প্রতিযোগিদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।


Tag
আরও খবর