বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-06-2024 11:36:14 am

পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অধরা ইসলাম মোহনা নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বুধবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোহনার আগামী ৩০ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। সে পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নাম। 


পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশে এক বান্ধবীকে নিয়ে পৌরসভার সামনে থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের বড় চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মডেল মসজিদ সংলগ্ন সড়কে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও খবর
6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ২৩ মিনিট আগে