বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো এক শিশুর।

ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পর্শে মো. মহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ৭টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। মহিন সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জেলে বিল্লাল শিউলীর ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, গত সোমবার সে তার মায়ের সঙ্গে টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাস্তার মাথা এলাকায় নানা বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে তার নানা বাড়ির পাশের ঘরে অটোরিক্সা চার্জ অবস্থায় ছিল। এ সময় ওইখানে গিয়ে সে বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।