প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে প্রাথমিক বিদ্যালয়ের সভপতিদের দায়িত্ব কর্তব্য, পরিচালনা ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতীতে শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে প্রাথমিক বিদ্যালয়ের সভপতিদের দায়িত্ব কর্তব্য, পরিচালনা ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ২ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। জানা যায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী জাইকা’র সহায়তায় ঝিনাইগাতী উপজেলার ১০৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের মধ্যে ২ দিন ব্যাপী তিনটি ভাগে ৬দিন এ প্রশিক্ষণ প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, জাইকা’র প্রতিনিধি শাহিনা আক্তারসহ প্রশিক্ষণ গ্রহণকারী সভাপতিগণ। ওই সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম বলেন, শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার হার কম থাকায় আমি এ উপজেলার শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে এ প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। 

Tag
আরও খবর