নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে ১৪০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমা ও গৃহ হস্তান্তর

আশাশুনিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার এবং স্থানীয় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেল্ ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল। সহকারী প্রোগ্রামান আক্তার ফারুক বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। শম্ভুজিত
মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও দু'জন সুবিধাভোগি। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান। অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুবিধাভোগি পরিবারের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিকারকে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। উদ্বোধন ঘোষণার পরপরই মুজিব বর্ষ (৫ম পর্যায়) ২য় ধাপ এর আওতায় আশ্রয়ন প্রকল্প-২ এর অধীন আশাশুনির ১৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর