পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

মুছাপুর ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদের নব—নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নব—নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।


সোমবার বিকেল ৫টায় উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে মুছাপুরের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।


মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কিশোর গ্যাং আমাদের সমাজ জীবনকে ধ্বংস করে দিচ্ছে। শালিশ বিচারসহ সমাজের সর্বক্ষেত্রে কিশোর গ্যাং এর রাজত্ব চলছে। জনগণের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে প্রার্থীরা আপনাদের কাছে অনেক প্রতিশ্রম্নতি দিয়েছে, আমি তাদের প্রতি অনুরোধ রাখব আপনারা প্রত্যেকে আপনাদের ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আমি স্পষ্ট ভাষায় বলছি আমি এ ৩জনের সাথে আমি কাজ করেছি। আমি যতদিন বেঁচে থাকব ততদিন তাদেরকে আমি সহযোগিতা করব।


সংবর্ধনা অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন নব—নির্বাচিত চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল, ভাইস চেয়ারম্যন জসিম উদ্দিন বাবর ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার মুরাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ—সভাপতি আবদুর রহিম বাবুল, নুর নবী বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, ইসমাইল হোসেন, হেনজু মেম্বার, যুবলীগ নেতা ফরহাদ হোসেন বাবলু প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বসুরহাট পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিন জনই মাদক সেবী, মাদক বিক্রেতা ইভটিজার ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

আরও খবর