নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন নিয়ে প্রেস ব্রিফিং

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান সফল করতে আশাশুনিতে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করা হয়েছে। শনিবার (৮ জুন) উপজেলা ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রেস ব্রিফিংকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের নিমিত্ত মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমিসহ একক গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার “ক” শ্রেণীর মোট ১০৩৬টি পরিবারকে চিহ্নিত করা হয়। ১ম পর্যায়ে ২৬৮টি, ২য় পর্যায়ে ২৬০টি, ৩য় পর্যায় ১৪৭টি ও ৪র্থ পর্যায়ে ২২১টি পরিবারকে ইতোপূর্বে গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১১ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এই ঘোষণার মধ্য দিয়ে ৫ম পর্যায় ১৪০টি পরিবারকে গৃহ হস্তান্তরের মাধ্যমে আশাশুনি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। উক্ত শুভ অনুষ্ঠানে মিডিয়া সাংবাদিকবৃন্দসহ সবাইকে আমন্ত্রণ জ্ঞাপন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর