নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। 

উপজেলা ভূমি অফিসের আয়োজনে “স্মার্ট ভূমি সেবায়, স্মার্ট নাগরিক” এই স্লোগানকে সামনে রেখে শুরুতে লাল ফিতা কেটে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়্মীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) কৃষ্ণা রায় এর সভাপতিত্বে ও সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ভূমি অফিসের প্রধান সহকারি মোহাম্মদ ওবায়দুল হক, নাজির কাম ক্যাশিয়ার মোঃ শাহিনুর রহমান, অফিস সহকারি মোঃ মোস্তাফিজুর রহমান, সার্ভেয়ার তারেক রহমান, বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 
৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এক সপ্তাহ উপজেলা ভূমি অফিসসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট ভূমি সেবা-ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহনসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।
Tag
আরও খবর