দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

উপজেলা নির্বাচন: স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ কাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-06-2024 12:50:22 pm

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া দেশের ১৯টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (৯ জুন)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।


ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম জানান, এই ১৯টি উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে নির্বাচনি এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় ওইসব নির্বাচন স্থগিত করেছিল কমিশন। ওই এলাকা নির্বাচন উপযোগী হওয়ায় রবিবার ভোট নেওয়া হবে।


তিনি আরও জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় ইভিএমে এবং বাকি ১৮ উপজেলায় ব্যালট পেপারে ভোট হবে।


ইসি জানিয়েছে, ১৯ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন রয়েছেন। এসব উপজেলায় কেন্দ্র রয়েছে ১ হাজার ১৮১টি ও ভোটার রয়েছেন ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন।


ইসি আরও জানিয়েছে, ১৭৯টি কেন্দ্রে শনিবার ব্যালট পৌঁছেছে। রবিবার ভোরে ১ হাজার ২টি কেন্দ্রে ব্যালট পাঠানো হবে।


রবিবার ভোট যে-সব উপজেলায়: খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলা এবং নেত্রকোনার খালিয়াজুরী।


এছাড়া রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয়বার স্থগিত করা হয়েছে। ৮ জুন, শনিবার সকাল ১০টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়।


সভা শেষে ভোট গ্রহণ স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা সাংবাদিকদের জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। পরে কখন এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তা এ সময় জানানো হয়নি।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

৪ ঘন্টা ৪০ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে