আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (কলেজ) মহি উদ্দিনকে উষ্ণ সংবর্ধনা


জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪- এ চাটখিল উপজেলা ও নোয়াখালী জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (কলেজ) নির্বাচিত হওয়ায় সোমপাড়া কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের সম্মানে শ্রেষ্ঠ শিক্ষক উষ্ণ সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে সোমপাড়া কলেজে ৬ জুন (বৃহস্পতিবার) সকাল ১১ টায় জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়।


অধ্যাপক মোঃ সাহাজাহান শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোমপাড়া কলেজের গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। 


আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আহসান উল্যা চৌধুরী, সোনাইমুড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদ উল্যা ভুইয়া, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দে, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা ভুঁইয়া, আরিফুল ইসলাম, মাসুদ রানা, সাবেক ভিপি আবদুল আউয়াল, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল, সাধারণ সম্পাদক সাহাজাদা ইকবাল, সোমপাড়া বাজার কমিটির সেক্রেটারি গোলাম রহমান মাহাবুব প্রমূখ। 


অতিথিদের আলোচনা শেষে পড়ন্ত বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 



Tag
আরও খবর