নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনি প্রেসক্লাবে মৎস্য ঘের জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভাংচুর, লুট ও মৎস্য ঘের জবর দখল চেষ্টার প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুন) বেলা ১২টায় প্রেসক্লাব কার্যালয়র এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আশাশুনি সদরের শহিদুল গাজীর মেয়ে মোছাঃ ফাতেমা বেগম বলেন, তারা অসহায় হতদরিদ্র ভুমিহীন শ্রেণির সাধারণ মানুষ। মাত্র ১.৫ শতক সম্পত্তিতে তাদের বসবাস। তার চাচা রফিকুল ইসলাম গাজীর নামে আবেদন পূবক সরকারী ভাবে ৫০। শতক খাস জমি ইজারা নিয়ে ধান ও মাছ করে জীবিকা নির্বাহ করে থাকেন। উক্ত খাস সম্পত্তি অবৈধভাবে জবর দখল করতে স্থানীয় প্রভাবশালী নাশকতা মামলার আসামী আবু হাসান বকুল মরিয়া  হয়ে ওঠে। এমনকি ফাতেমা বেগম সহ তার পরিবারের সদস্যের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তকালে সঠিক কাগজপত্র না দেখাতে পারায় তাদের অভিযোগ মিথ্যা প্রমানিত হয়। কিন্তু গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের পর নালিশী সম্পত্তির ঘেরে বাঁধ কেটে দেওয়াসহ ঘেরের বাসা ভেঙ্গে দেয় প্রতিপক্ষরা। লিখিত বক্তব্যে ফাতেমা বেগম আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের পর উপজেলা চেয়ারম্যান সকলকে শান্ত থাকার নির্দেশনা দিয়েছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা লুটতে ১৪৫ ধারা আদেশ থাকা স্বর্ত্বেও ৩১ মে স্থানীয় ইউসুফ এর নেতৃত্বে ১০/১৫জনের একটি দল জোর পূর্বক ঘেরের বাঁধ কেটে বকুল ইসলামের ঘেরের সাথে মিশিয়ে দিতে থাকে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শাহিনুর রহমানকে অবগত করলে স্থানীয়দের সহায়তায় তাদেরকে ধাওয়া করলে জবরদখলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফাতেমা বেগমের পরিবার অসহায় হওয়ায় প্রতিপক্ষ তাদের নামে মিথ্যা মামলা দিয়ে সর্বশান্ত করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে ফাতেমা বেগম তাদের পরিবার পরিজন নিয়ে দু’বেলা দু’মুঠো ডাল ভাত খেয়ে শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকতে এবং প্রতিপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলা ও রোষানল থেকে রক্ষা পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।   

Tag
আরও খবর