নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

জ্বালানি তেল ও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী: এনডিপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-06-2024 08:07:21 am

তেল ও ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেছেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে বার বার পানি ও তেলের দাম বাড়িয়ে চলছে। সরকারের এই জনবিরোধী সিদ্ধান্ত শোষিত মানুষের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ এর শামিল।


১ জুন, শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।


পানি ও জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারের সমালোচনা করেছেন তিনি বলেছেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস। সেখানে আড়াই টাকা দাম বাড়ানো মানে সব জিনিসপত্রের দাম আবার বেড়ে যাওয়া। প্রতি জায়গায় এর প্রভাব পড়ে।


তিনি বলেন, সরকার চাল, ডাল, আটা, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে দেশের জনগণকে চরম কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। এবার ওয়াসার পানি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে দেশের মানুষের দুর্ভোগ আরেকধাপ বৃদ্ধির ব্যবস্থা করেছে।


তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে দুর্নীতি ও লুটপাট, অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। এখন দেশ চলতে পারছে না। তাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য পানি ও জ্বালানি তেলের বাড়িয়ে জনগণকে কষ্ট দিয়ে নিজেদের অপশানকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় কোনো দেশ চলতে পারে না।

Tag
আরও খবর