প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সোমবার বিকেলে শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ৫টি দল অংশ নেয়। মুখোমুখি হয় আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় বনাম ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এ খেলায় চ্যাম্পিয়ন হয় আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল হামিদ আকন্দের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম। ওই সময় স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। অতিথিদের মধ্যে শালচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সেরা খেলোয়ার হিসেবে স্বীকৃতি লাভ করেন, মাশরাফুজ্জামান। খেলা পরিচালনায় ছিলেন, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন উর রশিদ। 

Tag
আরও খবর