খাল পরিষ্কার ও খনন কার্যক্রম চলমান তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

৩২ লাখ শিশুসহ ঝুঁকিতে বাংলাদেশের লাখ লাখ মানুষ: ইউনিসেফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2024 02:13:42 pm

ঘূর্ণিঝড় রিমালের কারণে বাংলাদেশের ৩২ লাখ শিশুসহ ৮৪ লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে। সেই সঙ্গে তারা স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তার অধিকারের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।


সোমবার (২৭ মে) সামাজিক যোগাযোগ-মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।


এতে বলা হয়, সাইক্লোন রিমালের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৩২ লাখ শিশুসহ ৮৪ লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে। তাদের স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তার অধিকার হুমকির মুখে পড়েছে।


এমন পরিস্থিতিতে ইউনিসেফ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজিন কিটস এবং জেরিক্যানসহ জরুরি সরবরাহগুলো পূর্বনির্ধারিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সম্প্রদায় এবং আশ্রয়কেন্দ্রে সেগুলো বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।


এ ছাড়া সংস্থার জরুরি সেবায় নিয়োজিত কর্মী ও অংশীদাররা নারী ও শিশুদের ওপর ঘূর্ণিঝড়ের প্রভাব মূল্যায়ন করছে।


আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, শক্তি কমে ঘূর্ণিঝড় রিমাল বর্তমানে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।


এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এই অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও খবর