লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

লাখাইয়ে রুপা আমন ধান কাটা শুরু।



এম ইয়াকুব হাসান অন্তর 

লাখাই প্রতিনিধিঃ

লাখাইয়ে আগাম রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। লাখাইয়ে মোড়াকরি, মুড়িয়াউক সহ বিভিন্ন  ইউনিয়নের মাঠে  রোপা আমন ধান কাটা শুরু হয়েছে।কৃষকেরা ধানকাটায় ব্যস্ত। আগাম জাতের ধান কাটতে কৃষকেরা ইতিমধ্যে মাঠে ব্যস্ত সময় পার করছে।ধানকাটা, মাড়াইসহ বিভিন্ন কাজে কৃষান- কৃষানীরা সকাল থেকে গভীর রাত অবধি কাজ করে যাচ্ছে। স্বপ্নের সোনালী ধান গোলায় তুলতে পেরে তারা আনন্দিত। বিগত বন্যায় বোনা আমন ও আউশ ধান তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় এবং বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক। কাংখিত ফলন হওয়ায়  তারা খুসি।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় এ বছর রোপা আমনের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৩ হাজার ৯ শত ৮০ হেক্টর। চাষ হয়েছে ৪ হাজার ৫ শত হেক্টর।মোড়াকরি মাঠে ধান কাটা  অবস্থায় আলাপকালে কৃষক আরব আলী,শীতল মিয়া সহ কয়েকজন কৃষক জানান আগামজাতের ধান চাষাবাদ  করায় আমরা অনকটা আগেই ধান কাটতে পারছি।অষ্টগ্রাম উপজেলা থেকে ধানকাটার শ্রমিক এনেছি।দৈনিক মজুরী ৫ শত টাকায়। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার জানান লাখাইয়ে এ বছর রোপা আমনের চাষের অনুকূল পরিবেশ এবং বন্যার পানি দ্রুত নেমে যাওয়ায় আমন ধান চাষাবাদ ব্যপকভাবে হয়েছে। সরকার আমন ধান চাষাবাদে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২ হাজার কৃষককে বিনামূল্যে সার বীজ দিয়েছে। আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি।রোগবালাই কম থাকায় ধানের ফলন অনেক ভাল হওয়ার আশা করছি।

Tag
আরও খবর