নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রাফার শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ৩৫

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2024 04:00:07 am

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তাল-আস-সুলতান শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলি সেনাবাহিনী রাফার শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এ হামলায় নিহত হয়েছে অন্তত ৩৫ জন। আহত হয়েছেন শতাধিক।


এ সময় বেশ কয়েকটি শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো বিমান হামলায় শিশুসহ অনেকে হতাহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এর আগে, রবিবার (২৬ মে) ইসরাইলের তেল আবিবকে লক্ষ্য করে একের পর এক রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির সামরিক শাখা কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, গাজার গণহত্যার প্রতিবাদেই বেশ কিছুসংখ্যক রকেট ছুড়েছে হামাস যোদ্ধারা।


ইসরাইলি সেনারা জানিয়েছে, হামাস দীর্ঘ চার মাস পর ইসরাইলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। ফিলিস্তিনের রাফা শহর থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হলেও একাধিক প্রতিহতের দাবি করেছে ইসরাইলি সেনারা।


এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামাসের রকেট হামলার পাল্টা জবাবেই মূলত গাজার রাফাহ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।


গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামলায় নিহত হয় অন্তত ১,২০০ ইসরাইলি বেসামরিক নাগরিক। এছাড়াও প্রায় আড়াইশো ইসরাইলিকে জিম্মি করে হামাস। এরপর থেকেই উপত্যকাটিতে আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ফিলিস্তিনির নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরও খবর