নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে সহিংসতার অভিযোগে গ্রেফতার ১৩

আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতার অপরাধে ১৩ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে এসআই মোঃ আঃ রহিম, এসআই মোঃ আব্বাস আলী, এসআই পিয়াস কুমার সাহা, এসআই শ্যামা প্রসাদ রায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার নাছিমাবাদ গ্রামের আনারুল ফকিরের ছেলে আরাফাত হোসেনকে গ্রেফতার করেন এ সংক্রান্তে থানায় ১৩(৫)২৪ নং মামলা রুজু করা হয়েছে। পৃথক অভিযানে খরিয়াটি গ্রামের মৃত সাকাউদ্দীন গাজীর ছেলে মোঃ সাত্তার গাজী ও মোঃ আক্তার গাজীর ছেলে আকবর গাজীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে থানায় নিয়মিত ১৪(৫)২৪ নং মামলা রুজু করা হয়েছে। পিরোজপুর গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে মোঃ আব্দুর রহমান, মৃত ফজলে গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী, মোঃ আলমগীর গাজী, মোঃ মনিরুল গাজী ও মোঃ জাহাঙ্গীর গাজীর ছেলে মোঃ ইব্রাহিম গাজী খুলনা জেলার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের আজগর গাজীর ছেলে মোঃ আবু হামজা, মোঃ মোজাফফর মোল্যার ছেলে মোঃ সোহেল মোল্যা, মোঃ জাবের গাজীর ছেলে মোঃ আজগর গাজী (৫৫), কয়রা উপজেলার নাকসা গ্রামের মৃত গফুর সরদারের ছেলে মোঃ আরিফুল ইসলাম এবং আশাশুনি উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত রাজেন্দ্র নাথের ছেলে ভবেন মন্ডল, মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত থানায় নিয়মিত ১৫(৫)২৪, ১৬(৫)২৪, ১৭(৫)২৪ ও ১৮(৫)২৪ নং মামলা রুজু করা হয়।

Tag
আরও খবর