নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ দুর্বৃত্তদের গুলিবর্ষণ, আহত ৪

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের ওপর গুলিবর্ষণ ও শেড ভাঙচুর করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।


গুলিবিদ্ধরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর নাদির হোসেনের ছেলে মো. ইব্রাহিম, আবু সামার ছেলে নুর হোসেন, আবুল খায়েরের ছেলে মো. সেলিম ও আব্দুর রহিমের ছেলে মো. জোনায়েদ।


বুধবার (২২ মে) দুপুর ১২টার দিকে উখিয়ার আশ্রয় শিবিরে ক্যাম্প-৪ এলাকায় এ ঘটনা ঘটে। রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) এর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে আহতরা অভিযোগ করেন।


ক্যাম্প সূত্রে জানায়, গত তিনদিন ধরে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের সদস্যরা লাম্বাশিয়ায় এলাকাসহ ক্যাম্পের বিভিন্ন স্থান থেকে সাধারণ রোহিঙ্গাদের জোরপূর্বক তাদের সঙ্গে মিয়ানমারের রাখাইনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন।


সাধারণ রোহিঙ্গারা যেতে না চাইলে তাদের ওপর আরএসওর সদস্যরা গুলি বর্ষণ ও শেড ভাঙচুর করেন। এ ঘটনার জেরে বুধবারও ক্যাম্প-৪ এলাকায়ও এ ঘটনা ঘটিয়েছে আরএসও সদস্যরা। এতে চার সাধারণ রোহিঙ্গা আরএসওর গুলিতে আহত হন।


১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, দুর্বৃত্তদের গুলিতে চার রোহিঙ্গা বিদ্ধ হয়েছেন বলে জেনেছি। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে

Tag
আরও খবর