নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি চেয়ারম্যান সহ ২০ বাড়ি ভাঙচুর, হামলা-পাল্টা হামলায় আহত-১০, আটক-১৩

আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ২০ বাড়ি ভাঙচুর হয়েছে। হামলা-পাল্টা হামলায় আহত হয়েছেন ৮ জন। আহতদের মধ্যে ৩ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এপর্যন্ত ১৩ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। 

পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিম জানান, বিজয়ী  চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের কর্মী পিরোজপুর গ্রামের মিলন পারভেজের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পিরোজপুর গ্রামের রিপন হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে একই গ্রামের আনারুল ইসলাম, সাইফুল ইসলামসহ ২০/২৫ জন পিরোজপুর গ্রামের কমপক্ষে ৫ বাড়িতে তছনছ চিংড়ী মাছ প্রতিকের দু'পোলিং এজেন্টকে মারপিট করা হয়। বুধবার সকালে বিচ্ছিন্ন হামলায়  ভাংচুর করা হয় গোয়ালডাঙ্গা গ্রামের আনারুল ইসলাম, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান, তেতুলিয়া গ্রামের সাইফুর রহমান, লিটন সরদার, প্রতাপনগরের আব্দুস সামাদসহ কমপক্ষে ১০/১৫ জনের বাড়ি। প্রতিপক্ষের হাতুড়ি পেটায় গুরুতর আহত হয়েছেন চেউটিয়া গ্রামের আনিচুর রহমান ও তুয়ারডাঙ্গা গ্রামের ইমরান হোসেন সহ কমপক্ষে ৮জন। 
এছাড়া ১১  ইউনিয়নে তার নেতাকর্মীর বাড়িতে ও নির্বাচনী অফিসে চালানো হচ্ছে তান্ডব লীলা।
এ ব্যাপারে বিজয়ী প্রার্থী এবিএম মোস্তাকিম সাংবাদিকদের জানান, এটা নির্বাচন পরবর্তী সহিংসতানয়, এটি আসলে মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহি:প্রকাশ। ডালিমের কর্মী-সমর্থকরা গুনাকরকাটি গ্রামের মোশাররফ হোসেন, গদাইপুর গ্রামের আব্দুস সামাদ ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার বামনডাঙ্গাস্থ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও হত্যার হুমকী দিয়েছে পরাজিত প্রার্থী ডালিমের কর্মীরা।
সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঝুঁকিপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সহিংসতার ঘটনায় পিরোজপুর গ্রামের আব্দুর রহমান, আবুল কালাম আযাদ, জাহাঙ্গীর হোসেন সহ ১৩ জনকে আটক করা হয়েছে। প্রত্যেকটি ঘটনায় আলাদা আলাদা মামলা হবে বলে জানান পুলিশ সুপার। #


Tag
আরও খবর