প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের  কারাগার থেকে মুক্ত হওয়া নেতাকর্মীদের কে ফুলেল মালা দিয়ে গণসংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবক দলকেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী।

বুধবার (২২ মে) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ শহরের ই,বি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে ব্যতিক্রমী এই সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম  জিলানী।

প্রধান অতিথি এস,এম জিলানী তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি দেয়া হচ্ছে। এতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সরকার পতনের আন্দোলনে আগামীতেও রাজপথে থাকার উৎসাহ পাবে।গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারাবন্দী নেতাকর্মী যারা কারাবন্দি ছিলেন আগামীতে এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য কারাগারকে আলিঙ্গন করতে আর ভয় পাবো না। এই সংবর্ধনা তাদের কর্মীদের আন্দোলন সংগ্রামের দিকে আরও উৎসাহিত করবে বলে তিনি মন্তব্য করেন। এদিকে সংবর্ধিত হয়ে খুশি কারামুক্ত নেতাকর্মীরা। তাদের দাবি এ আয়োজন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান এবং উজ্জীবিত করবে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসেমী দিপু,সদস্য রফিকুল ইসলাম রফিক,মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক  আকতারুজ্জামান,আপ্পায়ন বিষয়ক সম্পাদক আরজ আলী শান্ত।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,খ. ম. রকিবুল হাসান রতন,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,আলমগীর আলম,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এস,এম আনোয়ার হোসেন রাজেশ,, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,জেলা স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মিলন হক রঞ্জু ও স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবিব উজ্জ্বল।

আরও খবর