শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(২৬ সেপ্টেম্বর) সকালে বেসরকারী সংগঠন উত্তরণের বাস্তবায়নে শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে সিটিজেন্স রিভিউ এক্সারসাইজ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর ক্র্যাগ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় র্যাপ অনুযায়ী প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ, নীতিগত ঘাটতি আলোচনা সহ অংশ গ্রহণকারীরা স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ তুলে ধরেন।
উত্তরণ কর্মকর্তা নাজমা আক্তারের মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপনা ও সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহানা হামিদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, সাবেক ইউপি সদস্য আজিবর রহমান, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, লাকী আক্তার, উত্তরণ কর্মকর্তা রিপন প্রমুখ।
কর্মশালায় সরকারের ডেল্টা প্লান, এলাকার জলাবদ্ধতা, বেড়ী বাঁধের ভাঙ্গন, ভূমিহীনদের ভূমি প্রদান বিষয় সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
ছবি- শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্সারসাইজ কর্মশালা।
১ ঘন্টা ৪১ মিনিট আগে
২ ঘন্টা ১৬ মিনিট আগে
২ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ ঘন্টা ৩৭ মিনিট আগে