‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

গোলাপি কার্ড ব্যবহার হবে ২০২৪ কোপা আমেরিকায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-05-2024 11:28:36 am

© সংগৃহীত ছবি

কোপা আমেরিকার ৪৮তম আসরের পর্দা উঠবে আগামী ২১ জুন। আসরে ল্যাটিন আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার ছয়টি দেশ অংশ নিচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। এরই মধ্যে দল ঘোষণা করেছে বেশকিছু দল। এই আসরকে সামনে রেখে নতুন নিয়মের অনুমোদন দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আসছে কোপায় কনকাশন বদলির নিয়ম চালু করেছে কনমেবল। আর এই নিয়মের ব্যবহারের জন্য রেফারিদের কাছে থাকবে গোলাপি কার্ড।


মঙ্গলবার (২১ মে) এক বিবৃতিতে বিষয়টি জানায় কনমেবল।


ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অনুমোদিত পাঁচটি বদলির জায়গায় দলগুলো আসছে আসরে মোট ছয় জন বদলি নামাতে পারবে। এজন্য রেফারি বা চতুর্থ অফিসিয়ালকে অবহিত করতে হবে এবং একটি গোলাপি কার্ড ব্যবহার করা হবে।


আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। অতিরিক্ত বদলি নামানোর এই নিয়ম আগামীতে দেখা যাবে কনমেবলের আয়োজিত অন্যান্য টুর্নামেন্টেও।


২০২৪ কোপা আমেরিকার গ্রুপ পর্ব


এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা।


বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা।


সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।


ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা

আরও খবর