নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৪ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আমিন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা জাসদের সভাপতি মিজানু্র রহমান, নকশী বিজিবি কমান্ডারসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ। সভায় হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক সভা করা এবং প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ, মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও গত ৮ মে ২০২৪ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নির্বিঘ্নে, সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর ও অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদলসহ আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদুসহ উপস্থিত সদস্যগণ। এছাড়াও ওই সভায় ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উপস্থিত সদস্যরা মতামত ব্যক্ত করেন। 

Tag
আরও খবর