বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

গলাচিপা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৫ জন ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে।

জমে উঠেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। ভোটারদের রয়েছে ভয়ও সেজন্য  মাঠে উপস্থিত থাকবেন ১৫ জন ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনী। 


২১শে মে’র ভোট ঘিরে দিনরাত চলছে গণসংযোগ, মাইকিং ও উঠান বৈঠক। এই উপজেলা মোট ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত গলাচিপা উপজেলা। 

এই উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে মোট ৮০টি, ৮০টি ভোট কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে স্থানীয় ভোটারদের দাবি। 


ভোটের দিন ১৫ থেকে ২০ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবে গলাচিপা উপজেলায়, এমন তথ্য নিশ্চিত করেছেন সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল । আইনশৃঙ্খলা বিষয় জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে বলেন, জাতীয় নির্বাচনে ৩ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, আর উপজেলা নির্বাচনে ১৫ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন এবং নির্বাচন সুষ্ঠু করতে যা প্রয়োজন তা ব্যবস্থা করা হবে।সজাগ থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।


এদিকে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ভোটের মাঠ দখল করার অভিযোগ উঠেছে, এঁরা বিভিন্ন পেশিশক্তি ব্যবহার করে ভোটের মাঠ দখল করতে পারে বলে জানিয়েছে সেখানকার নিরীহ প্রার্থীরা। এ বিষয় নির্বাহী কর্মকর্তা বলেন, যেখানেই আইনশৃঙ্খলার অবনতি হবে সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে যা প্রয়োজন তাই ব্যবস্থা নেওয়া হবে।


গলাচিপায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রত্যেকটি পদে চারজন করে মোট ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং প্রত্যেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ছিলেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

এরই মধ্যে অনেকেই ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 


বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে আছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ওয়ানা মার্জিয়া নিতু। তিনি গলাচিপা পৌরসভার সাবেক মেয়র মরহুম আব্দুল ওয়াহাব খলিফার মেয়ে এবং বর্তমান পৌরমেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক তুহিনের বোন।


ওয়ানা মর্জিয়া'র প্রতীক হচ্ছে আনারস। নির্বাচনের বিষয় জানতে চাইলে, ওয়ানা মর্জিয়া নিতু  মুঠোফোনে বলেন,গলাচিপা উপজেলায় যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি শতভাগ নির্বাচিত হবো।

আমার বাবা একজন স্বচ্ছ পরিচ্ছন্ন ও সাহসী রাজনীতিবিদ ছিলেন, আমার ভাই তিনিও সকল জনগণের পাশে থেকেই রাজনীতি করে আসছেন, আমাদের রাজনীতি হচ্ছে জনগণের জন্য। জনগণের পাশে থেকে সেবা করা। সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমার ভোটাররা আমাকেই বেছে নিবেন।


চেয়ারম্যান পদে নির্বাচনে মাঠে আছেন মু: শাহিন প্যাদা। যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার

প্রতীক হচ্ছে ঘোড়া। 


ভাইস চেয়ারম্যানে পদে প্রতিদ্বন্দ্বিতা করবেনঃ

মোঃ রিফাত হাসান (সজিব) তার প্রতীকঃ টিউবওয়েল।

মোঃ রেজাউল কবির (মোল্লা) ভাইস চেয়ারম্যান পদে তার প্রতীকঃ তালা।

ফরিদ আহসান (কচিন) ভাইস চেয়ারম্যান পদে 

উড়োজাহাজ প্রতীকঃ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোঃ নিজামুদ্দিন (তালুকদার) ভাইস চেয়ারম্যান পদে 

তিনি চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


তহমিনা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান পদে 

তার প্রতীক হচ্ছে  ফুটবল মার্কা। 

হেলেনা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে 

কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মোসম্মৎ শিরিন নাহার আখতার মহিলা ভাইস চেয়ারম্যান পদে তার প্রতীক হচ্ছে ফুলের টব।

আরও খবর