আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

গ্রামীণ ব্যাংকের মালিকানা একার কারো নয়, এর মালিক সরকার ও ঋণ গ্রহীতারা" সাইফুল মজিদ

মনোয়ার হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁয় গ্রামীণ ব্যাংকের কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ এসময় তিনি বলেন গ্রামীণ ব্যাংকের মালিক কোন একক ব্যক্তি নয়, 

এর মালিক বাংলাদেশ সরকার এবং এই ব্যাংকের ঋণ গ্রহীতা সদস্যরা। সহকর্মীদের উদ্দেশ্যে বলেন পেনশন নিয়ে টেনশন নেই,  দুঃশচিন্তা করবেন না নিয়ম অনুযায়ী পেনশন প্রাপ্য হবেন। আপনারা যেভাবে পরিশ্রম করেন সে অনুযায়ী সুবিধা পান না। সবাই এক হয়ে কাজ করতে হবে ব্যাংককে এগিয়ে নিতে হবে তবেই সুযোগ সুবিধা বাড়বে। 

শুক্রবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  যোনাল  ম্যানেজার আবুল বাসারের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ব্যবস্থপনা পরিচালক নূর মোহাম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা, মহাব্যবস্থাপক আবু হায়াত আব্দুল মোত্তালিব, নওগাঁ যোনাল অডিট অফিসার নারায়ন চন্দ্র মন্ডল।

মতবিনিময় সভায় ঊর্ধ্বতন কর্মকর্তা, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার গ্রামীণ ব্যাংক পত্নীতলা শাখা সহ ৭৯ শাখার প্রায় সাড়ে ছয়শত কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন যোনাল ম্যানাজার আবুল বাসার, সহকর্মী ও সকল ম্যানাজারের পক্ষে বক্তব্য রাখেন কশব মান্দা শাখার ব্যাবস্থাপক হুমায়ন কবীর, এরিয়া ম্যানাজারদের পক্ষে বক্তব্য রাখেন সাপাহার এরিয়া ম্যানাজার আলমগীর আহমেদ প্রমূখ। 

এসময় কর্মীরা দাবি জানান আমাদের রক্তে ঘামে তৈরি ৭ টি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ফেরত আনতে হবে। যেগুলো গ্রামীণ ব্যাংকের সহযোগি প্রতিষ্ঠান ছিল।  বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে গ্রামীণ ব্যাংকের আরো অগ্রগতির জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা। এ 

অনুষ্ঠান সঞ্চালনা করেন তিলনা শাখার সেকেন্ড ম্যানাজার নাজমুল কবির।

Tag