কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনির ওবায়দুল্লাহ হামদ-নাত প্রতিযোগিতায় খুলনা বিভাগ শ্রেষ্ঠ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ 'গ' গ্রুপে হামদ্ ও নাত প্রতিযোগিতায় খুলনা বিভাগে ১ম স্থান অধিকার করেছে আশাশুনির হাফেজ মোঃ আব্দুল্লাহ। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার আলেম ১ম বর্ষের ছাত্র ও মাদারবেড়িয়া গ্রামের হাফেজ মোঃ ওবায়দুল্লাহ। 

কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের কেরামত আলীর ছেলে ওবায়দুল্লাহ কৃষক পরিবারের অভাবের সংসারে বেড়ে ওঠা একজন ভদ্র, বিনয়ী ও সদালাপী ছাত্র। ছোটবেলা থেকেই সুমধুর কণ্ঠে সে ইসলামী সংগীত পরিবেশন করে সবার নজর কেড়েছে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ নুরুল ইসলাম বলেন, সে খুব ভালো ছেলে। তার এ কৃতিত্বে আমরা গর্বিত। ওবায়দুল্লাহ'র জন্য সবাই দোয়া করবেন।
গত ১১ এপ্রিল খুলনা বিভাগীয় পর্যায়ে হামদ্ ও নাত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১ ম স্থান অধিকার করে ওবায়দুল্লাহ। আগামী ২০ মে সকাল ১০টায় ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য সে নির্বাচিত হয়েছে। এর আগে সসে উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনের জন্য শ্রেষ্ঠত্বের অধিকারী হয়। সে আশাশুনি উপজেলা ও সাতক্ষীরা জেলার প্রতিনিধি হিসাবে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম স্থান অধিকার করেছে। ওবায়দুল্লাহ ভবিষ্যতে বড় আলেম হয়ে ইসলামের খেদমত করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
Tag
আরও খবর