শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

হোসেন আলোড়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান।

হোসেন আলোড়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান।
হোসেন আলোড়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান।



রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ‍্যালয়ের যেসকল শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল (জিপিএ-৫) পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বুধবার (১৫ মে) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা হল রুমে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন'র সার্বিক সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী ১৩ জন শিক্ষার্থীদের এ বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।


অনুষ্ঠানে দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র। 


হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য রাজু হাসানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের  প্রধান শিক্ষক আরিফা বেগম, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সৌদি প্রবাসী হোসাইন'র বড় ভাই মো. সেলিম শেখসহ হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন‍্যান‍্য সদস‍্য, উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।


এসময় অতিথিরা ১৩ জন শিক্ষার্থীদের প্রত‍্যেককে নগদ ১০ হাজার করে টাকা হাতে তুলে দেন।


এ সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোহাম্মদ হোসইন মুঠোফোনে জানান, গোয়ালন্দ উপজেলায় যেসকল শিক্ষার্থী বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও ভালো ফলাফল করেছে এবং পরবর্তীতে ভালো একটা কলেজে ভর্তি হতে পারে সেজন্যই আমার এমন উদ্যোগ।
আরও খবর