নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনির উপজেলা পরিষদে নির্বাচনীঝড়,যে উন্নয়নে কাজ করবেন তাকে ভোট দিবেন ভোটার রা।

আশাশুনির উপজেলা পরিষদে নির্বাচনীঝড়,যে উন্নয়নে কাজ করবেন তাকে ভোট দিবেন ভোটার রা।

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি প্রতিবেদক ঃ আগামী ২১ মে আশাশুনির উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের প্রচারনা শেষ পর্যায়ে রয়েছে। তবে ইতিমধ্যে বিভিন্ন দোকানপাট, অলি-গলি, চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আড্ডা। কি হবে ফলাফল? উপজেলার বিভিন্ন চায়ের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এ আড্ডা ও চা বিক্রির ধুম। চা দেয়ার ফাঁকে আর চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে ভোট নিয়ে আলোচনা।আর মাত্র ৬ দিন পরেই বহুল কাঙ্খিত আশাশুনির উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে চায়ের কাপের টিং টং শব্দের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন উপজেলার হাটে ঘাটে,পাড়া মহল্লার ভোটাররা।  আর এই ফাঁকে লাভবান হচ্ছে চা বিক্রেতারা। মূলত নির্বাচনকে ঘিরে এখন সব শ্রেণির মানুষের পদচারণায় মুখরিত চায়ের দোকানগুলো। এই সময়টাতে মানুষের মধ্যে যেন কোনো ধরনের শ্রেণিগত বৈষম্য থাকে না। কুশল বিনিময় করে একে অপরের সঙ্গে। তৈরি হয় অন্য রকম এক পরিবেশের।এছাড়া নির্বাচনী আড্ডায় চায়ের দোকানগুলোতে কে কাকে ভোট দেবে তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। চলছে বিভিন্ন জল্পনা কল্পনা । চায়ের কাপে চুমুক দেয়ার সঙ্গে সঙ্গেই তারা পছন্দের প্রার্থীর পক্ষে গায় নানা গুণগান। এ সময় নিজের মতের বিপক্ষে গেলে বেঁধে যায় বাগ-বিতণ্ডাও। তবে বাগ-বিতণ্ডা বেঁধে গেলেও মুহূর্তেই নিজেদের সামলে নেন।শুধু চায়ের দোকান নয়, পাড়া মহল্লা, রাস্তাঘাট,  হোটেল রেস্টুরেন্ট, যানবাহন সব জায়গায় চলছে এখন ভোটের হিসাব-নিকাশ। কে হবেন আগামী দিনের উপজেলা পরিষদের চেয়ারম্যান, ও ভাইসচেয়ারম্যান। সব জায়গাতে আলোচনা শুধু  নির্বাচন নিয়ে।
এক চা বিক্রেতার সাথে কথা হলে তিনি বলেন, নির্বাচনী প্রচারনার শুরু থেকেই দোকানে প্রতিদিনই সকাল সন্ধ্যা চলে নির্বাচনী আড্ডা। এই সুযোগে আমার বেচা-বিক্রি ভালোই হয়। সবাই বসে নির্বাচন রাজনীতি নিয়ে আলোচনা করে আর চা, সিগারেট খায়। নির্বাচন যতো এগিয়ে আসছে দোকানের বিক্রি তত বাড়ছে। ‘আগে আমার প্রতিদিন ৯শ থেকে ১২শ টাকা বিক্রি হত। এখন প্রায় ২হাজার থেকে ২২শ টাকা বিক্রি হচ্ছে। আর কয়দিন পরেই নির্বাচন তারপর হইতো বেচাবিক্রি আগেরমতোই হবে। অপরদিকে নির্বাচনকে ঘিরে একটু বাড়তি উপার্জনের আশায় বিভিন্ন নিবাচনী ক্যাম্পের পাশে বা বিভিন্ন জায়গায় কিছু মৌসুমি চায়ের দোকানদারও বসেছে। তবে আয় উপার্জন যেটাই হোক আনন্দের সাথেই করছেন ব্যবসা৤ সবার চাওয়া একটাই যিনি আগামীতে  উন্নয়নে কাজ করবেন তাকেই ভোট দিবেন তারা৤
সচ্চিদানন্দদেসদয়
আশাশুনি,সাতক্ষীরা
০১৭১২-১৩৬০৯৩
১৪/০৫/২০২৪

Tag
আরও খবর