নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

কোনো ভিসানীতি-নিষেধাজ্ঞার পরোয়া করি না: কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-05-2024 06:03:18 am

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও, আমরা তাদের কোনো ভিসানীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।


ডোনাল্ড লুর সফর ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, তিনি কোনো মন্ত্রীও নন, তাকে নিয়ে এত মাতামাতি কেন? তাকে আমরা নিমন্ত্রণ করে আনছি না, তারা তাদের বিভিন্ন প্রয়োজনে এদেশে আসেন। সম্পর্ক থাকলে আসতে হয়।


তিনি আরও বলেন, ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বিএনপির এক ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় বলেই ভারতীয় পণ্য বর্জনের মতো আন্দোলন বেছে নিয়েছে।


কাদের বলেন, বিএনপির কর্মীরা নেতা কর্মীদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। বিএনপি আন্দোলনের উদ্যোগ নিতেই পারে, কিন্তু সম্প্রতি তাদের দুইটি সমাবেশ সফল হয়নি। নেতাকর্মীরাও তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না।


দুই দিনের সফরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের বড় কোনও কর্মকর্তার বাংলাদেশ সফর হয়নি। সেক্ষেত্রে ডোনাল্ড লুর সফরটি হবে উচ্চ পর্যায়ের প্রথম সফর।


ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড লু।


দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

Tag
আরও খবর