প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

নির্বাচনের ভেল্কিবাজী সেই শিক্ষক আমিনুর বরখাস্ত

নির্বাচনের ভেল্কিবাজী সেই শিক্ষক আমিনুর বরখাস্ত

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও মামলায় কারাগারে অবস্থান করায় শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

আজ (১৩ মে) সোমবার সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ এর স্বাক্ষরিত একটি পত্রে এ আদেশ দেন। 

সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে গোপন বৈঠক করার অভিযোগে ৫ জন প্রিজাইডিং কর্মকর্তা ও এদের সমন্বয়ক  শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে প্রিসাইডিং কর্মকর্তাদের গোপন বৈঠকের অভিযোগেটির সত্যতা মেলায় সংবাদ সম্মেলন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

পরে বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ সদর আদালতের বিজ্ঞ বিচারক মোঃ বেলাল হোসেন জামিন মঞ্জুর করেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো: আমিনুর ইসলাম এর

বিরুদ্ধে জেলা নির্বাচন অফিসার, সিরাজগঞ্জ ও রির্টানিং অফিসার, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ বাদী হয়ে এজাহার দায়ের করলে সিরাজগঞ্জ সদর থানার মামলা নং ১৩ তারিখ : ৬/০৫/২০২৪ খ্রি: ধারা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০২৩ এর

উপবিধি৬৯(২)/৭০(২)/৭১(৩)/৭৯ তৎসহ ১৭১-৫ পেনাল কোড রুজু করা হয় এবং উক্ত সহকারী শিক্ষক জনাব মো: আমিনুর ইসলাম, ৬/০৫/২০২৪ ইং তারিখে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে জেল হাজতে অবস্থান করায় বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর

বিধি ৭৩ এর নোট (২) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস মেমোরেন্ডাম নং ED (Reg)-V1)/s-123/78/115(500) তারিখ: ২১ নভেম্বর ১৯৭৮ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষককে 06/05/2024 খ্রি. তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

জানা যায়, গত (৫মে) রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার কাদাই এলাকার গার্ডেন প্যালেস রিসোর্টের অভ্যন্তরে সিরাজগঞ্জ সদর উপজেলার তালিকাভুক্ত কতিপয় প্রিজাইডিং কর্মকর্তারা একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য গোপন বৈঠক করছেন। সংবাদ পাওয়ার পরই সেখানে পুলিশ, জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের সমন্বয়ে অভিযান চালানো হয়। কিন্তু তাৎক্ষণিক ঘটনাস্থলে তাদের পাওয়া যায়নি। অভিযানকালে ঘটনাস্থল থেকে সিসি টিভির ফুটেজ ও ওই প্রতিষ্ঠানের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরও খবর