বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

গলাচিপায় এস. ডি. এফ-এর আওতায় ষ্টীল বডি ট্রলার সরবরাহ টেন্ডারে

পটুয়াখালীর গলাচিপায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প কম্পোনেন্ট - ৩ বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আওতায় পণ্যবাহী স্টীল বডি ট্রলার সরবরাহ টেন্ডারে অনিয়ম পাওয়া গেছে। ফিরোজ গাজী সভাপতি তুলারাম আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠন পানপট্টি গলাচিপা, পটুয়াখালী ও আব্দুর রব হাওলাদার আহবায়ক এপ্রিপিয়েট ফিশিং ইন্টারভেশন ইনক্রিমেন্টেশন ইনপ্লিটমেটেশন বাস্তবায়ন কমিটি পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী জানান, স্টিল বডি ট্রলার সরবরাহ টেন্ডার পত্র ছয়টি দুই গ্রামের ক্রয় কমিটির ঠিকানায় পাঠানোর কথা থাকলেও তা ক্রয় কমিটির ঠিকানায় না পাঠিয়ে এস. ডি. এফ ক্লাসটার অফিসার গলাচিপা নরেশ ওঝা স্যারের কাছে পাঠানো হয়েছে। এই ছয়টি টেন্ডার পত্র একজনের হাতের লেখা। তারা আরো জানান এই টেন্ডার প্রক্রিয়ায় ২ লক্ষ টাকার গরমিল পাওয়া গেছে। ফিরোজ গাজী জানান, যে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে এই ট্রলার দুটি বানানো হবে তাতে এই ট্রলার দুটি আমাদের কোন কাজে আসবে না। শুধু শুধু সরকারের অর্থ অপচয় হবে।


এ বিষয়ে ক্লাসটার অফিসার নরেশ ওঝার কাছে জানতে চাইলে তিনি জানান, ঠিকাদাররা আমাদের অফিস চেনেন তাই আমাদের অফিসে এই ছয়টি টেন্ডার পত্র জমা দিয়ে গেছেন। ছয়টি টেন্ডারপত্র একই হাতের লেখা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছয়টি টেন্ডার পত্র জমা দিয়েছেন, এই ছয়টি টেন্ডার পত্রের হাতের লেখা  দেখা যায় তো একই রকমের। প্রতিবেদক ছয়টি টেন্ডার পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।

আরও খবর