প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

সিরাজগঞ্জের বেলকুচিতে শর্টসার্কিটে লাগা অগ্নিকাণ্ডে দুটি তাঁত কারখানা ভস্মীভূত

সিরাজগঞ্জের বেলকুচিতে শর্টসার্কিটে লাগা অগ্নিকাণ্ডে দুটি তাঁত কারখানা ভস্মীভূত

সিরাজগঞ্জের বেলকুচিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুটি তাতঁ কারখানা'র অন্তত ৩৭টি পাওয়ারলুমসহ দুটি ঘড় ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকাণ্ডে অন্তত এক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নির্বাচনী সহিংসতা হিসেবে আখ্যায়িত করতে কাজ করার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার রাত একটার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগরা জামাত মোড়ে অগ্নিকান্ডটি ঘটে।

আগুনে ভস্মীভূত তাতঁ কারখানার মালিক, শ্রমিক, স্থানীয় জনসাধারণ, ফায়ার সার্ভিস ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার রাত একটার দিকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগরা জামাত মোড়ে আলহাজ্ব মোতালেব হোসেন ও তার সহোদর ভাইদের যৌথ মালিকানাধীন দুটি তাঁত কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই আগুনের লেলিহান শিখায় পুরে যায় কারখানা দুটির অন্তত ৩৭ টি পাওয়ারলুম মেশিনসহ তাঁতের কাচামাল। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় কারখানার মালিকপক্ষ। প্রাথমিক তদন্তেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকেই চিহ্নিত করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

কিন্তু শনিবার সকালে নবনির্বাচিত বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার ক্ষতিগ্রস্ত তাতঁ কারখানাটি পরিদর্শন করে আসার পর থেকেই অগ্নিকাণ্ডটিকে নির্বাচনী সহিংসতা হিসেবে প্রচার করতে থাকে তার সমর্থকেরা। ঘটনার জন্য দায়ি করা হতে থাকে পরাজিত একজন প্রার্থী ও তার সমর্থকদের। অগ্নিকাণ্ডের ঘটনাটিকে সহিংসতা হিসেবে প্রচারের চেষ্টায় তিব্র সমালোচনা সৃষ্টি হয় বেলকুচি উপজেলার সর্বত্র।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেলকুচি স্টেশনের লিডার মো: নাসির উদ্দীন জানান, জামাত মোড়ে তাতঁ কারখানায় অগ্নিকাণ্ডের নির্বাপনে কাজ করেছি আমি ও আমার টিম। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানা দুটির মালিক আলহাজ্ব মোতালেব হোসেন, রমজান আলী, শাহ আলী ও ইসমাঈল হোসেনকে একত্রিত করে অগ্নিকাণ্ডের কারন জানতে চাওয়া হলে তারা শর্টসার্কিটের কথাই বলেছিল। আমাদেরও প্রাথমিকভাবে মনে হয়েছে শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূতপাত হয়েছে, আলামতও সেরকমই পাওয়া গেছে। 

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, অগ্নিকাণ্ডের সময় পাশেই পুলিশের একটি টহল দল ছিল, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

আরও খবর