নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালা উদ্বোধন

আশাশুনিতে ২১মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) সকালে আশাশুনি সরকারি কলেজে ৩ দিনের কর্মশালার উদ্বোধন করা হয়। 

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সারোয়ার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী একুশে মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তাই এ নির্বাচনের সাথে যুক্ত ও দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আইনানুগভাবে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে থেকে অর্পিত কর্তব্য যথাযথভাবে পালনের উদ্দেশ্যে কাজ করতে হবে। যদি কেউ পক্ষপাতদুষ্ট কোনো প্রকার কাজ করার চেষ্টা করেন, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ আপনারা দেবেন না এর ব্যত্যয় ঘটলে আপনাদের চাকরির দায়ভার আপনারাই নিবেন। অর্থাৎ আপনারা নির্ভয়ে কাজ করবেন। আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সার্বিক সহযোগিতা করবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ও নির্বাচন অফিসারকে জানাবেন। নির্বাচনী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবেন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকরা বুথের ভিতরে ছাড়া যে কোন জায়গায় ভিডিও ধারণ করতে পারবে। আপনারা কোন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে আশাশুনি উপজেলায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল। তিন দিনের কর্মশালার প্রথম দিনে ৮৭ কেন্দ্রের জন্য বাছাইকৃত ৮৭ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা, তালা, দেবহাটা, শ্যামনগর, কালীগঞ্জ ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ।
Tag
আরও খবর