দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

নেইমারের কোপা আমেরিকার দলে যোগ দেওয়ার ব্যাপারে যা জানালেন কোচ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-05-2024 12:31:40 pm

যুক্তরাষ্ট্রে ২০ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য গতকাল ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। চোটের কারণে একাধিক তারকা খেলয়াড়কে হারিয়েছে তারা। 


সেই তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র। লম্বা সময় ধরে তিনি চোটের মধ্যে আছেন। অবশ্য নেইমার স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না।


আগামী ২৩ মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে। যেহেতু ব্রাজিল ২৩ জনের নাম ঘোষণা করছে, তাই তারা আরও ৩ জন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে। সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও নেইমারকে নিয়ে আশা দেখছেন।




গতকাল স্কোয়াড ঘোষণার পর কোচ বলেন, 'আমাদের নায়কের প্রয়োজন এবং একজন নায়ক নয়..দায়িত্বের বিভাজন আমাদের দলে শক্তি বাড়াবে। সৃষ্টিকর্তা চাইলে, নেইমারের মতো খেলোয়াড়ের খেলার কিছুটা হলেও সম্ভাবনা আছে।'


ক্লাবের হয়ে ম্যাচে চোটে পড়ায় রিচার্লিসনের জায়গা হয়নি বলে জানিয়েছেন দরিভাল। তাছাড়া পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো।



৩২ বছর বয়সী কাসেমিরোর বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘ম্যানচেস্টারে তিন মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। তার এবং দল নিয়ে আমার ভাবনা কী, সেসব তাকে বুঝিয়ে বলেছি।’


সর্বশেষ ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে