আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচন-২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য সরকার ফারহানা আখতার সুমি (টেলিফোন)। তবে এই নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক সহ ৫ জন চেয়ারম্যান প্রার্থীর।

বুধবার (৮ই মে) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নুর-ই আলম। সেখানে ৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে সুমি বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ (আনারস)। তিনি পেয়েছেন ২৩ হাজার ১৩৪ ভোট।

ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নুর-ই আলম জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রদত্ত ভোটের ১৫ শতাংশ পরিমাণ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে ভোট পড়েছে এক লাখ ৬ হাজার ২৩১টি।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন (হেলিকপ্টার প্রতীক) পেয়েছেন ২ হাজার ২৯৩ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৮০৭ ভোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সরকার (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রাকিব আহসান প্রধান (কই মাছ প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৯৬৯ ভোট এবং মোঃ এহছানুল হক (দোয়াত-কলম প্রতীক) পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট।

উল্লেখ্য, গত ৮ই মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৭৫টি কেন্দ্রের ৫৩৩টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন প্রার্থী।

Tag
আরও খবর