নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

থাইল্যান্ডে এ বছর হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছে ৬১ জন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-05-2024 03:08:51 pm

চলতি বছর থাইল্যান্ডে তীব্র গরম ও তাপপ্রবাহে এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু হয়েছে। যা ২০২৩ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।


১০ মে, শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।


স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে। ২০২৩ সালে হিটস্ট্রোকে মোট ৩৭ প্রাণ হারায়।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যতিক্রমী গরম আবহাওয়ার কারণে থাইল্যান্ডের জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়ে। এতে কর্তৃপক্ষকে প্রায় প্রতিদিনই তাপদাহের বিষয়ে সতর্কতা জারি করতে দেখা যায়।


কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোয় বৃষ্টিপাত এবং তাপমাত্রা কমে যাওয়া সত্ত্বেও হিট স্ট্রোকের ঝুঁকি অব্যাহত রয়েছে। গত বছর হিট স্ট্রোকে মারা যায় ৩৭ জন। অর্থাৎ চলতি বছরের প্রথম ৫ মাসেই থাইল্যান্ডে প্রায় দ্বিগুণে পৌঁছেছে হিট স্ট্রোকে মৃতের সংখ্যা। নিহতদের বেশিরভাগই মধ্যবয়সী বা বয়স্ক পুরুষ, যাদের মধ্যে অনেকেই কৃষি শ্রমিক বা নির্মাণ খাতের শ্রমিক।


এপ্রিলের বেশিরভাগ সময় এবং মে মাসের দেশটিতে উচ্চ তাপমাত্রা দেখা গেছে। বিশেষ করে লাম্পাং প্রদেশে তাপমাত্রা ৪৪.২ ডিগ্রি সেলসিয়াসে (১১১.৬ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।


এছাড়াও ব্যাংককে কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছেছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটির উত্তরপূর্বাঞ্চলে। ওই অঞ্চলটি কৃষিপ্রধান এলাকা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছর থাইল্যান্ডে স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে বর্ষা আসবে। তবে সামনে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


দেশটির সরকারি সংস্থা থাইল্যান্ড ডিপার্টমেন্ট অব ডিজিজ কন্ট্রোলের উপপ্রধান আপিচার্ত ভাচিরাফান জানান, এল নিনো আবহাওয়া প্যাটার্ন এবং জলবায়ু পরির্তনের জেরে চলতি বছর টানা ও দীর্ঘ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে থাইল্যান্ডের ওপর দিয়ে। গরম ও গরমজনিত অসুস্থতার ঝুঁকি থেকে বাঁচতে দেশবাসীকে যতখানি সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও খবর