ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উপজেলা নির্বাচনে প্রার্থী চাচা, বাবার 'নিরপেক্ষ' থাকার ঘোষণা এমপি কন্যার


জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদের ছোট ভাই ও দলীয় তিন নেতা বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এতে প্রশাসনসহ স্থানীয়দের মধ্যে এমপি নূর মোহাম্মদ

'নিরপেক্ষ' রয়েছেন মর্মে ঘোষণা দিয়েছেন তাঁর মেয়ে 

নৌরিতা জাহান। 


বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার নীলাখিয়া ইউনিয়নস্থ বাঁশকান্দা গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে নৌরিতা জাহান তাঁর বাবা এমপি নূর মোহাম্মদ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিরপেক্ষ রয়েছেন মর্মে ঘোষণা করেন।


সংবাদ সম্মেলনে নৌরিতা জাহান বলেন, 'নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার চাচা নজরুল ইসলাম সাত্তার। কিন্তু তাঁকে আমার বাবা এমপি নূর মোহাম্মদসহ পরিবারের সদস্যরা সমর্থন করছেন না। মূলত এই নির্বাচনে এমপি নূর মোহাম্মদের কোন সমর্থিত প্রার্থী নেই।'



এমপি কন্যা নৌরিতা জাহান আরও বলেন, 'আমি রাজনীতি করি না। আমরা বিভিন্ন স্যোসাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আমার বাবা এমপি নূর মোহাম্মদ তাঁর সহোদর ছোট ভাই নজরুল ইসলাম সাত্তারের পক্ষে সর্মথন রয়েছে। এছাড়া বিএনপির নেতা-কর্মীদের নির্বাচনে সহযোগিতা করতে চাপ সৃষ্টি করা হয়েছে বলেও প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আমরা এই ধরনের অপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। নির্বাচনে আমার বাবা এমপি নূর মোহাম্মদ সম্পূর্ণভাবে নিরপেক্ষ অবস্থানে রয়েছেন।'


উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে  নির্বাচনী আচরণবিধির প্রতি ইঙ্গিত করে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে এমপি নূর মোহাম্মদ বলেছিলেন, 'যেহেতু এখানে আমার আসার নিয়ম নাই। যেখানে থাকি, জামালপুরে থাকি, ঢাকায় থাকি, ইন্ডিয়া যাইয়ে থাকি। সবার কাছেই ফোন আছে। ফোনে আমার প্রার্থীকে জিতানোর চেষ্টা করব।' তাঁর এই মন্তব্য স্থানীয়দের মধ্যে সমালোচনার জন্ম দেয়। 

এনিয়ে গত ৫ মে প্রশাসনসহ স্থানীয়দের মধ্যে নিজেকে ‘নিরপেক্ষ’ থাকার জন্য এমপি নূর মোহাম্মদ এক ঘোষণাপত্র দেন। জাতীয় সংসদের লোগোযুক্ত প্যাডে ঘোষণাপত্রে এমপি নূর মোহাম্মদ লিখেছেন, 'আমি আসন্ন দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং আমার পক্ষে কোনো ব্যক্তি প্রতিনিধি নেই।'



স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ মে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এমপি নূর মোহাম্মদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও নীলাখায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী নজরুল ইসলাম সাত্তার। একই পদে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফরিং এবং এমদাদুল হক। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন আওয়ামী লীগ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরও খবর