কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট

উপজেলা পরিষদ নির্বাচন : ডোমারে ফলাফল ঘোষণার সময় অতর্কিত হামলা-ভাঙচুর, গেপ্তার-৫

নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে 'আনারস' প্রতীকের পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা অতর্কিত হামলার ঘটনা ঘটিয়েছে। এসময় হলরুমের চেয়ার, জানালা, ল্যাপটপ সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। এতে ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ই মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদের হলরুমে হামলার ঘটনাটি ঘটে। যা নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল উপজেলা নির্বাচন অফিস। অতর্কিতভাবে হামলার কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ফলাফল ঘোষণা ও অন্যান্য কার্যক্রম।

এই হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। আটক হওয়া আসামীদের বৃহস্পতিবার (৯ই মে) দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়। এমন ঘটনায় বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করে উপজেলা নির্বাচন অফিস।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শেষে উপজেলা পরিষদ হলরুমে ফলাফল ঘোষণার আগে প্রায় ৪/৫ শতাধিক লোকজন লাঠি-সোঁটা হাতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে ফলাফল ঘোষণার কার্যক্রমে বিঘ্ন ঘটে। একপর্যায়ে, রাত সোয়া ১১টায় ফলাফল ঘোষণা করা হয়। তবে ফলাফল ঘোষণার পরে আবারও হট্টগোলের চেষ্টা হলে তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মধ্যরাত অব্ধি উত্তেজনা বিরাজ করে গোটা উপজেলা পরিষদ চত্বর এলাকায়।

এবিষয়ে ডোমার উপজেলা পরিষদের বেসরকারিভাবে নবনির্বাচিত চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি অভিযোগ করে বলেন, ‘আনারস প্রতীকের প্রার্থী ও সদ্য সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদের পরাজয় নিশ্চিত জেনে তিনি ও তার ভাই মনজুর আহমেদ ডনের নেতৃত্বে কয়েক শতাধিক লোকজন লাঠি-সোঁটা হাতে হলরুমে অতর্কিত হামলা চালায়। এসময় চেয়ার-টেবিল, আসবাবপত্র ও জানালা-দরজা ভাঙচুর করে। শান্তিপূর্ণ নির্বাচনকে কলঙ্কিত করে ফলাফল ছিনিয়ে নেয়ার জন্য তিনি এই অপচেষ্টা চালায়। এসময় তারা এ নির্বাচন মানেন না বলেও স্লোগান দেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে তারা সটকে পড়েন’।

এ-ব্যাপারে কথা বলতে আনারস প্রতীকের প্রার্থী, সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত মামলার ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই শাকিল বলেন, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা নির্বাচন কমিশন অফিসের অফিস সহকারী ফারুক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৭। বুধবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ২১ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বলেন, হামলার ঘটনায় ৫/৭'শ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছে উপজেলা নির্বাচন কমিশন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে অন্য ৭ জন প্রার্থীকে পরাজিত করে উপজেলার প্রথম নারী চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সরকার ফারহানা আখতার সুমি। তিনি টেলিফোন প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের তোফায়েল আহমেদ পেয়েছেন ২৩ হাজার ১৩৪ ভোট। 

Tag
আরও খবর



6b066baec380e-251126110134.webp
অভিযোগ

৩ ঘন্টা ২৭ মিনিট আগে